× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফুলবাড়ীতে এসিল্যান্ডের ফোন নম্বর ক্লোন করে চাঁদা দাবি

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ২০ আগস্ট ২০২৩ ১৭:১৬ পিএম

আপডেট : ২০ আগস্ট ২০২৩ ১৭:৩৪ পিএম

 ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কর্যালয়। ছবি : সংগৃহীত

ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কর্যালয়। ছবি : সংগৃহীত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) সরকারি মোবাইল ফোন নম্বর ক্লোন করে চাঁদা চাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার (১৯ আগস্ট) রাতে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। 

এর আগে শনিবার বিকালে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের নাজির মো. আতিউর রহমানের কাছে মোবাইল ফোনে চাঁদা দাবি করে প্রতারক চক্র। পরে তিনি বাদী হয়ে ওইদিন রাতেই থানায় এ সংক্রান্ত একটি জিডি করেন।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজার রহমান প্রতিদিনের বাংলাদেশকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মাদ জাফর আরিফ চৌধুরীর সরকারি মোবাইল ফোন নম্বর ক্লোন করে প্রতারক চক্র শনিবার কার্যালয়ের নাজির মো. আতিউর রহমানের কাছে চাঁদা দাবি করে। বিষয়টি প্রতারণা বুঝতে পেরে আতিউর রহমান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মাদ জাফর আরিফ চৌধুরীকে এ বিষয়ে জানান। পরে রাতেই নাজির আতিউর রহমান বাদী হয়ে থানায় জিডি করেন। বিষয়টি তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

মোহাম্মাদ জাফর আরিফ চৌধুরী বলেন, তার সরকারি মোবাইল ফোন নম্বর ক্লোন করে প্রতারক চক্র ওই নম্বর থেকে চাঁদা আয়ের অপচেষ্টা করছে। এজন্য সবাইকে সতর্ক থাকার পাশাপাশি ওই নম্বর থেকে ফোনে চাঁদা দাবি করলে না দেওয়ার অনুরোধ জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা