ঈশ্বরদী (পাবনা) প্রতিবেদক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩ ১৯:০৩ পিএম
আপডেট : ১৯ আগস্ট ২০২৩ ১৯:৫৬ পিএম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে জ্বালানি লোডিং-আনলোডিংয়ের জন্য বিশেষ এই ক্রেন স্থাপন করা হয়েছে। প্রবা ফটো
পাবনার
ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটে ট্রেসেল ক্রেনের
স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। ক্রেনটি স্থাপিত হয়েছে প্লাস ৪৭ দশমিক ৫০ মিটার এলিভেশনে।
শনিবার
(১৯ আগস্ট) রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের মূল ঠিকাদারী প্রতিষ্ঠান রাশিয়ার রোসাটম
কর্তৃক পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতমস্ত্রয়এক্সপোর্টের
ভাইস-প্রেসিডেন্ট ও রূপপুর এনপিপি নির্মাণ কাজের পরিচালক আলেক্সি দেইরি জানান, বিদ্যুৎকেন্দ্রটি
চলাকালীন অত্যন্ত ভারী যন্ত্রপাতি ও জ্বালানির লোডিং-রিলোডিংয়ের জন্য এটি ব্যবহৃত হব।
এক
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২২৫ টন ওজনের এই ক্রেনটি রাশিয়ায় তৈরির পর এটিকে রূপপুর
পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প সাইটে আনা হয়। ক্রেনের অংশগুলো সংযোজনের কাজ সম্পন্ন করা
হয় প্রকল্প সাইটেই।
প্রকল্পটিতে দুটি ইউনিট
স্থাপিত হবে। প্রতিটির উৎপাদন ক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। প্রতিটি ইউনিটে থাকছে তিন
প্লাস প্রজন্মের রুশ ভিভিইআর রিয়্যাক্টর, যেগুলো সকল আন্তর্জাতিক নিরাপত্তা চাহিদা
পূরণে সক্ষম। আগামী সেপ্টেম্বর মাসের শেষ দিকে রাশিয়া থেকে প্রথম ইউনিটের জন্য ফ্রেশ
পারমাণবিক জ্বালানী বাংলাদেশে এসে পৌঁছাবে।