× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ১৪ কিলোমিটারে ধীরগতি

প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক

প্রকাশ : ১৬ জুলাই ২০২২ ১৫:৫৯ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে আজও প্রায় ১৪ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের ধীরগতি রয়েছে। যানবাহন এলোমেলোভাবে চলাচলের কারণে ঢাকামুখী লেনে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। শনিবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে সড়কে এমন দৃশ্য দেখা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ঈদের ছুটি শেষে মানুষ কর্মস্থলে ফিরছেন। এজন্য সড়কে যানবাহনের চাপ কয়েকগুণ বেড়ে গেছে। এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত পর্যন্ত সড়ক দুই লেনের হওয়ায় গাড়িগুলো এলোমেলোভাবে চলাচল করছে। এজন্য এই ১৪ কিলোমিটার সড়কে গাড়ির ধীরগতি রয়েছে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এর আগে গতকাল শুক্রবারও এই সড়কে যানজট ও গাড়ির ধীরগতি ছিল।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতাউর রহমান বলেন, ‘মানুষ কর্মস্থলে ফিরছেন। এজন্য সড়কে গাড়ির চাপ রয়েছে। তবে কোথাও যানজট নেই। পুলিশ মহাসড়কে কাজ করছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা