× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পিকনিকের বাস খাদে পড়ে নিহত ১, শিশুসহ আহত ১৮

বরগুনা প্রতিবেদক

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩ ১৩:৪৩ পিএম

আপডেট : ১৮ আগস্ট ২০২৩ ১৪:২৯ পিএম

দুর্ঘটনাকবলিত বাস। প্রবা ফটো

দুর্ঘটনাকবলিত বাস। প্রবা ফটো

বরগুনার আমতলীতে পিকনিকের বাস খাদে পড়ে মো. ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নারী, শিশুসহ অন্তত ১৮ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৮ আগস্ট) সকাল ৬টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের ঘটখালী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. ইসলাম নারায়ণগঞ্জের বন্দর থানার সল্পের চর গ্রামের শামসুদ্দিন বেপারীর ছেলে। বাকি আহতরাও সবাই সল্পের চর গ্রামের বাসিন্দা। আহতদের আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে পটুয়াখালী ও বরিশালে স্থানান্তর করা হয়েছে। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাখাওয়াত হোসেন তাপু প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

বাসযাত্রীদের বরাতে তিনি জানান, নারায়ণগঞ্জ থেকে সেন্টমার্টিন নামের একটি বাসে ৪৫ জন কুয়াকাটা পিকনিকে যাচ্ছিলেন। পথে বাসটি আমতলীর ঘটখালী পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। আহতদের উদ্ধার করে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে সেখান থেকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বরিশাল নেওয়ার পথে ইসলাম মারা যান।

আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইমরান বলেন, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ১৮ জন হাসপাতালে এসেছিলেন। তাদের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা