× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুলনা মেডিকেল

চিকিৎসক-ব্যবসায়ীদের সংঘর্ষে গ্রেপ্তার ২, আজও আন্দোলন

খুলনা প্রতিবেদক

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৩ ১৩:৫৩ পিএম

আপডেট : ১৭ আগস্ট ২০২৩ ১৫:০৮ পিএম

শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে যান খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। প্রবা ফটো

শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে যান খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। প্রবা ফটো

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ওষুধ কেনাকে কেন্দ্র করে ওষুধ ব্যবসায়ী ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় করা মামলায় দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৬ আগস্ট) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন- বিপ্লব ফার্মেসির মালিক এসএম মাহবুবুর রহমান বিপ্লব ও কর্মচারী মো. বায়েজিদ।

সংঘর্ষের ঘটনায় দুপক্ষ বৃহস্পতিবারও আন্দোলন চালিয়ে যাচ্ছেন। দুপক্ষের পাল্টাপাল্টি আন্দোলনের কর্মসূচিতে চরম দুর্ভোগে পড়েছেন হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা।

এ দিকে ব্যবসায়ীদের হামলায় আহত শিক্ষার্থীদের দেখতে বুধবার রাতে হাসপাতালে যান খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। এ সময় তারা চিকিৎসার খোঁজ-খবর নেন। মেডিকেল শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন তারা। এ ধরনের ঘটনা যেন না ঘটে সর্তক থাকতে সোনাডাঙ্গা ওসি মো. মমতাজুল হককে নির্দেশও দেওয়া হয়।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, মেডিকলে কলেজ কর্তৃপক্ষ থানায় মামলা করেছে। ছাত্রদের উপর হামলাকারী বিপ্লব ফার্মেসির মালিক এসএম মাহবুবুর রহমান বিপ্লব ও মো. বায়েজিদ নামে দুই ওষুধ ব্যবসায়ীকে রাতে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আজ দুপুরের পরে আদালতে সোপর্দ করা হবে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মেডিকেল কলেজ হাসপাতাল ও ওষুধের দোকানের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

খুলনা মেডিকেল কলেজ ইন্টার্ন চিকিৎসক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শামসুজ্জোহা সজীব বলেন, দুজন হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এখনও অনেকে গ্রেপ্তার হননি। তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীদের কর্মবিরতি-বিক্ষোভ অব্যাহত রয়েছে। বৃহষ্পতিবারও আন্দোলন চলছে। শিক্ষার্থীদের নিরাপত্তায় পুলিশ ক্যাম্প স্থাপন ও মেডিকেলের মধ্যে মডেল ফার্মেসী স্থাপন না হওয়া পযর্ন্ত আমাদের কর্মবিরতি ও আন্দোলন অব্যাহত থাকবে। 

ঔষধ ব্যবসায়ী সমিতির পরিচালক জিল্লুর রহমান জুয়েল জানান, বুধবার সকাল থেকে ওষুধ ব্যবসায়ীদের উপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি এবং ওষুধ দোকানিদের নিরাপত্তার দাবিতে হাসপাতালের সামনের দোকান বন্ধ রেখে অনিদির্ষ্টকালের ধর্মঘট শুরু করেছে ব্যবসায়ীরা। এ বিষয়ে সুরাহা না হলে অনির্দিষ্টকাল দোকান বন্ধ রাখা হবে।

গত সোমবার রাত ৯টার দিকে ওষুধ কেনাকে কেন্দ্র করে ওষুধ ব্যবসায়ীদের সঙ্গে খুলনা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত ২০ শিক্ষার্থী ও ৯ ওষুধ ব্যবসায়ী আহত হন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা