× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারাদেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালক নিহত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৩ ০০:১৩ এএম

আপডেট : ১৭ আগস্ট ২০২৩ ১১:৪৭ এএম

দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশা। প্রবা ফটো

দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশা। প্রবা ফটো

গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। বুধবার (১৬ ‍আগস্ট) রাত ৯টায় উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তাকওয়া পরিবহনের একটি বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান। তিনি বলেন, মরদেহ উদ্ধার করে মহাসড়কের যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার এখনও পলাতক। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারি বিধিমোতাবেক মরদেহ হস্তান্তর করা হবে।

নিহত আনোয়ার হোসেন কাপাসিয়া উপজেলার কোটবাজারিয়া গ্রামের বাসিন্দা। তিনি স্ত্রী ও এক কন্যাসন্তান নিয়ে উপজেলার বিশ্বাসপাড়ায় ভাড়া বাসায় থাকতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে অটোরিকশায় যাত্রী নিয়ে সফিপুর বাজারে যাচ্ছিলেন আনোয়ার। এ সময় জয়দেবপুর থেকে ছেড়ে আসা চন্দ্রাগামী তাকওয়া পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হলে মহাসড়কে ছিটকে পড়ে মৃত্যু হয় আনোয়ার হোসেনের।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা