× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গেম খেলায় ‘আসক্ত’ কিশোরকে শ্বাসরোধে হত্যার অভিযোগে মা আটক

মৌলভীবাজার প্রতিবেদক

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৩ ১৩:৫১ পিএম

আপডেট : ১৬ আগস্ট ২০২৩ ১৮:০৬ পিএম

রাজনগর থানা, মৌলভীবাজার। ছবি: সংগৃহীত

রাজনগর থানা, মৌলভীবাজার। ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় মোবাইলে গেম খেলায় ‘আসক্ত’ কিশোর ছেলেকে গলাটিপে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় ছেলেটির মাকে আটক করেছে পুলিশ। বুধবার (১৬ আগস্ট) সকালে উপজেলার উত্তরভাগ ইউনিয়নের ইন্দ্রানগর পানপুঞ্জি (জাদুরগুল) এলাকায় এ ঘটনা ঘটে। 

মৃত ১২ বছর বয়সী আবির হাসান জয় উপজেলার ইন্দ্রানগর পানপুঞ্জি (জাদুরগুল) এলাকার এলাকার মাসুক মিয়ার ছেলে। স্থানীয় এনজিএফ স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল জয়।

রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) তোফায়েল আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তিনি জানান, বুধবার সকালে স্কুলে না যাওয়ায় জয়কে রাগের মাথায় গলা টিপ দিয়ে ধরেন মা রেহানা। একপর্যায়ে শ্বাসরুদ্ধ করে জয় মারা যায়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জয়ের মাকে আটক করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা