মধ্যাঞ্চল ব্যুরো
প্রকাশ : ১০ অক্টোবর ২০২২ ১৫:৩৪ পিএম
আপডেট : ১০ অক্টোবর ২০২২ ১৬:০৩ পিএম
গ্রেপ্তার জীবন চৌধুরী। ছবি : প্রবা
কিশোরগঞ্জের কটিয়াদী থেকে ৬০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার জীবন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর গ্রামের বাসিন্দা।
তিনি জানান, একজন মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট বিক্রির জন্য কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬০৫ ইয়াবা, এক হাজার ১০০ টাকা ও একটি মোবাইল ফোনসহ জীবন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
তার বিরুদ্ধে কটিয়াদী থানায় মামলা হয়েছে বলে তিনি জানান।
প্রবা/রাই/টিকে/টিই