× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল কিশোরের

চুয়াডাঙ্গা প্রতিবেদক

প্রকাশ : ১০ আগস্ট ২০২৩ ২১:০৮ পিএম

আপডেট : ১০ আগস্ট ২০২৩ ২১:৪৩ পিএম

ট্রেনে কাটা পড়ে এক কিশোর নিহত। প্রবা ফটো

ট্রেনে কাটা পড়ে এক কিশোর নিহত। প্রবা ফটো

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে এক কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে সদর উপজেলার বোয়ালমারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোরের নাম সাদিকুর রহমান। তিনি সদর উপজেলার বোয়ালমারী গ্রামের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উপপরিদর্শক মাসুদ রানা।

তিনি জানান, সকালে খুলনা থেকে রাজশাহীগামী আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন বোয়ালমারী এলাকা অতিক্রম করার সময় ট্রেনে কাটা পড়ে সাদিকুর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে নেওয়া হয়। এ দুর্ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা