যশোর প্রতিবেদক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৩ ১৬:৩৭ পিএম
আপডেট : ০২ আগস্ট ২০২৩ ১৭:২৮ পিএম
নিহত স্কুলশিক্ষার্থী আনিকা। প্রবা ফটো
যশোরের বেনাপোলে বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রাকচাপায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (২ আগস্ট) সকালে বেনাপোলের বড়আঁচড়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই শিক্ষার্থীর নাম, আনিকা। সে বড়আঁচড়া গ্রামের আলমগীর হোসেনের মেয়ে ও বেনাপোল মরিয়াম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।
বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, স্কুলশিক্ষার্থী নিহতের খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা একটি মামলা করেছেন। ট্রাক জব্দ ও ঘাতক চালককে গ্রেপ্তার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, স্কুলছাত্রী আনিকা সকাল ৯টার দিকে বিদ্যালয়ে যাওয়ার সময় বড়আঁচড়া বাইপাস সড়ক পার হচ্ছিল। এ সময় ভারত থেকে পণ্য খালি করে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এ সময় মেয়েটি ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলে মারা যায়।
নিহতের ঘটনায় ওই স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকরা নিরাপদ সড়ক ও ঘাতক ট্রাকচালকের বিচারের দাবিতে যশোর-বেনাপোল মহাসড়কে মানববন্ধন করেছে।