× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে কিশোর নিহত

সিরাজগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০২ আগস্ট ২০২৩ ১২:১৬ পিএম

আপডেট : ০২ আগস্ট ২০২৩ ১২:৩১ পিএম

রেললাইনে মানুষের ভিড়। প্রবা ফটো

রেললাইনে মানুষের ভিড়। প্রবা ফটো

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চলন্ত ট্রেন থেকে লাফিয়ে নামতে গিয়ে আব্দুর রহমান নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (২ আগস্ট) সকালে উল্লাপাড়ার গুচ্চগ্রাম এলাকার রেললাইনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) রূপ সাহা মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

স্থানীয়দের বরাতে তিনি জানান, তিন বন্ধু মিলে মঙ্গলবার দুপুরে চিত্রা এক্সপ্রেস ট্রেনে করে উল্লাপাড়া থেকে ঢাকায় যায় আব্দুর রহমান। ওই দিন রাতেই তারা রংপুর এক্সপ্রেস ট্রেনে চড়ে উল্লাপাড়া ঘাটিনা ব্রিজ পার হয়ে বাড়ির কাছে গুচ্ছগ্রাম বালুর টেকের কাছে আসে। তখন আব্দুর রহমান চলন্ত ট্রেন থেকে নামার জন্য লাফ দেন। তার সঙ্গে থাকা বন্ধু মো. ফাহিম ও মো. জিহাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। 

এসআই অরূপ সাহা জানান, তদন্ত করে প্রকৃত ঘটনা জানার চেষ্টা করছে পুলিশ। মরদেহ মর্গে পাঠানোর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা