× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তিন মাসের জন্য বন্ধ কালুরঘাট সেতু, ফেরিতে যাত্রীদের ভোগান্তি

চট্টগ্রাম অফিস ও বোয়ালাখালী প্রতিবেদক

প্রকাশ : ০১ আগস্ট ২০২৩ ২০:৩৩ পিএম

আপডেট : ০১ আগস্ট ২০২৩ ২১:০০ পিএম

কর্ণফুলী নদী পারাপারে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। প্রবা ফটো

কর্ণফুলী নদী পারাপারে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। প্রবা ফটো

সংস্কারকাজের জন্য শতবর্ষী কালুরঘাট রেলসেতু দিয়ে তিন মাসের জন্য যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। মঙ্গলবার (১ আগস্ট) সকালে সেতুর দুই পাশে ব্যারিকেড বসিয়ে যান চলাচল বন্ধ করে দেয় রেলওয়ে কর্তৃপক্ষ। ৩১ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে সেতুটি।

রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী আবু জাফর মিঞা জানান, সেতু সংস্কারের জন্য সব যন্ত্রপাতি কালুরঘাট এলাকায় নেওয়া হয়েছে। বুধবার থেকে সেতু সংস্কারের কাজ শুরু হবে।

এদিকে সেতু দিয়ে যান চলাচল বন্ধ ঘোষণা করায় মঙ্গলবার থেকে শুরু হয়েছে ফেরি চলাচল। প্রথম দিন একটি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন কর্ণফুলী নদী পারাপার হয়েছে। একটি ফেরি হওয়ায় কর্ণফুলী নদী পারাপারে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

তাদের অভিযোগ, ফেরিতে পারাপার হতে গিয়ে তারা ভোগান্তির শিকার হচ্ছেন। জোয়ারের সময় হাঁটু পরিমাণ পানি মাড়িয়ে তাদের ফেরিতে উঠতে হচ্ছে। ফেরিতে উঠতে গিয়ে সিএনজি, মোটরসাইকেলসহ যানবাহনগুলোর ইঞ্জিন পানিতে তলিয়ে যাচ্ছে।

দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, ফেরিতে ওঠার জন্য কর্ণফুলী নদীর দুই পাশে যে পল্টুন বসানো হয়েছে, জোয়ারের সময় সেগুলো পানিতে তলিয়ে যায়। পল্টুনের ওপরে হাঁটু পরিমাণ পানি ওঠে, যে কারণে ফেরিতে উঠতে ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রী এবং যানবাহন চালকরা। বিশেষ করে, ওই রুটে চলাচলকারী নারীরা বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। হাঁটু পর্যন্ত কাপড় ভিজিয়ে ফেরিতে উঠছেন নারীরা। সড়ক ও জনপথ বিভাগ থেকে একই সময় দুই দিক থেকে দুটি ফেরি চলাচল করার ঘোষণা দিলেও সরেজমিনে গিয়ে সেটি দেখা যায়নি।

প্রথম দিন একটি ফেরি যানবাহন পারাপার করেছে। দুই পাড়ে অব্যবস্থাপনার জন্য শত শত গাড়ি দাঁড়িয়ে ছিল। টোল আদায়ে দুপাড়ে দুজন আদায়কারী দেওয়াতে হয়েছে জটলা। কার আগে কে টোল দেবে এ নিয়ে বাগবতিণ্ডাও দেখা গেছে। এত দিন মোটরসাইকেল ও বাইসাইকেলের কোনো টোল দিতে হতো না, ফেরিতে ৫ টাকা ও ১০ টাকা নির্ধারণ করা হলে এদের কারণে যানজট দীর্ঘ হচ্ছে। এজন্য যাত্রী আর চালকরা দুষছেন ফেরি ইজারাদার কর্তৃপক্ষ সওজকে। 

এ বিষয়ে ইজারা ঘরে বসা সওজের কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ’একাধিক লোকের কাজ একজন দিয়ে হয় না। লাইন ধরে কাজ করলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।’

সেতুতে যানবাহন চলাচল বন্ধ ঘোষণার আগে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে চিঠি দিয়ে অনুরোধ জানায় রেলওয়ে কর্তৃপক্ষ। ২৪ জুলাই (মঙ্গলবার) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনারের কাছে একটি চিঠি দিয়েছে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. আবু জাফর মিঞা। চিঠিতে উল্লেখ করা হয়, চট্টগ্রাম-দোহাজারী রেলওয়ে সেকশনের জানালীহাট-গোমদণ্ডী স্টেশনের মধ্যবর্তী কালুরঘাট রেলসেতুর মেরামত, নবায়ন ও পথচারী পারাপারের জন্য পৃথক একটি ওয়াকওয়ে নির্মাণকাজের জন্য ১ আগস্ট থেকে ৩১ অক্টোবর পর্যন্ত তিন মাস সেতু দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখার জন্য সিমএমপি কমিশনারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা