সরিষাবাড়ী (জামালপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৩ ১৮:১৩ পিএম
আপডেট : ২৯ জুলাই ২০২৩ ১৮:৫১ পিএম
সংগৃহীত ফটো
জামালপুরের সরিষাবাড়ীতে পানিতে ডুবে আবু বক্কর নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৯ জুলাই) দুপুরে সরিষাবাড়ী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কামরাবাদ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
আবু বক্কর ওই এলাকার রুবেল মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন পৌরসভার কাউন্সিলর সাখাওয়াতুল আলম মুকুল।
নিহতের পরিবার ও স্থানীয় সুত্রে জানা গেছে, আবু বক্করসহ কয়েকজন শিশুর সঙ্গে বাড়ির পাশে খেলছিল। খেলা শেষে তারা পাশের ডোবায় গোসল করতে নামে। এ সময় আবু বক্কর ডুবে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন দুই ঘণ্টা পানিতে খোঁজাখুঁজির পর মৃত অবস্থায় আবু বক্করকে উদ্ধার করে।
সরিষাবাড়ী থানার ইমারজেন্সি অফিসার উপ-পরিদর্শক খন্দকার মাসুদ খালিদ বলেন, ‘পানিতে ডুবে শিশু মৃত্যুর খবর পেয়েছি। এ ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।’