× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হোটেল থেকে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

বরিশাল অফিস

প্রকাশ : ২৮ জুলাই ২০২৩ ২২:৩২ পিএম

হোটেল থেকে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

বরিশাল নগরীর পোর্ট রোডের একটি হোটেলের কক্ষ থেকে মো. রানা মিয়া শাকিল নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ জুলাই) আবাসিক হোটেল সি-প্যালেসের ২০৯ নম্বর কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত রানা নরসিংদীর শিবপুর থানার শবদর আলীর বাড়ি গ্রামের বাসেত মিয়ার ছেলে। তিনি ফল ব্যবসায় জড়িত ছিলেন। এ তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি মো. আনোয়ার হোসেন। 

কোতোয়ালি মডেল থানার এসআই সুমন হোসেন জানান, হোটলের রেজিস্ট্রার অনুযায়ী গত সোমবার ভোর ৫টার দিকে কক্ষ ভাড়া নেন তিনি। এতদিন সেখানেই বসবাস করতেন তিনি। কোনো সাড়াশব্দ না পেয়ে দরজার ফাঁক দিয়ে ফ্যানের সঙ্গে রানাকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেওয়া হয়। গতকাল সকালে তার লাশ উদ্ধার করা হয়।

কোতোয়ালি মডেল থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, প্রথামিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। লাশের ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা