× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রূপপুর প্রকল্পের রুশ নাগরিকের মৃত্যু

ঈশ্বরদী (পাবনা) প্রতিবেদক

প্রকাশ : ২৬ জুলাই ২০২৩ ১৮:৩৭ পিএম

আপডেট : ২৬ জুলাই ২০২৩ ১৮:৫৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। বুধবার (২৬ জুলাই) সকাল ৮টার দিকে ঈশ্বরদী শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রাশিয়ার ওই নাগরিকের নাম লিভাইন ইউলিয়া। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ‘এনারগাতন’ নামে একটি রুশ প্রতিষ্ঠানের কনসার্ন হিসেবে কর্মরত ছিলেন।  

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার রুশ নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে বেসরকারি আলো জেনারেল হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

হাসপাতালের ব্যবস্থাপক আব্দুল হাকিম জানান, মঙ্গলবার দুপুর ২টার দিকে রুশ নাগরিক ইউলিয়া চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। তিনি পেটের পীড়ায় ভুগছিলেন। পরে চিকিৎসকের পরামর্শে তিনি হাসপাতালে ভর্তি হন। বুধবার সকাল ৮টায় নিজেই টয়লেটে যান। টয়লেট থেকে বের হতে দেরি দেখে নার্স দরজায় নক করেন। কোনো সাড়া না পাওয়ায় দরজা ভেঙে তাকে টয়লেটের মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি পুলিশকে জানালে তারা এসে মরদেহ নিয়ে যায়।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা