× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টাঙ্গাইলে বজ্রাঘাতে আওয়ামী লীগ নেতার মৃত্যু

টাঙ্গাইল প্রতিবেদক

প্রকাশ : ২৫ জুলাই ২০২৩ ২৩:১৮ পিএম

আপডেট : ২৫ জুলাই ২০২৩ ২৩:৫৩ পিএম

নিহত রমজান আলী। প্রবা ফটো

নিহত রমজান আলী। প্রবা ফটো

টাঙ্গাইলের কালিহাতীতে বজ্রাঘাতে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার নারান্দিয়া ইউনিয়নের মালতী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রমজান আলী নারান্দিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

নারান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, সন্ধ্যার দিকে রমজান আলী বাড়ির পেছনে কাজ করছিলেন। এ সময় বজ্রাঘাতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

তিনি আরও বলেন, রমজান আলী আওয়ামী লীগের একজন ভালো নেতা ছিলেন। তার মৃত্যুতে আওয়ামী লীগ, তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা