× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপি নেতা চাঁদ ২ দিনের রিমান্ডে

সাতক্ষীরা প্রতিবেদক

প্রকাশ : ২৫ জুলাই ২০২৩ ১৫:১৪ পিএম

আপডেট : ২৫ জুলাই ২০২৩ ১৬:২৭ পিএম

কড়া নিরাপত্তায় আদালতে নেওয়া হয় বিএনপি নেতা আবু সাইদ চাঁদকে। প্রবা ফটো

কড়া নিরাপত্তায় আদালতে নেওয়া হয় বিএনপি নেতা আবু সাইদ চাঁদকে। প্রবা ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির দায়ে গ্রেপ্তার রাজশাহীর বিএনপি নেতা আবু সাইদ চাঁদকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছে সাতক্ষীরার আদালত। 

মঙ্গলবার (২৫ জুলাই) বেলা ১১টায় সাতক্ষীরা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবু সাইদ চাঁদকে নিয়ে আসা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর ইকবাল হোসেন পাঁচ দিনের রিমান্ডের আবেদন করলে দীর্ঘ শুনানি শেষে বিচারক জিয়ারুল ইসলাম দুদিনের রিমান্ডে পাঠান।

বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী তামিম আহমেদ সোহাগ। আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী কামরুজ্জামান ভুট্টো ও এসএম আকবর আলী। 

সাতক্ষীরা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল লতিফ জানান, আসামি চাঁদ পূর্বে গ্রেপ্তার থাকায় রবিবার তাকে শ্যোন অ্যারেস্ট (দৃশ্যত গ্রেপ্তার) দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছিল। আজ পুলিশ তাকে দুদিনের রিমান্ডে পেয়েছে। 

গত ১৯ মে রাজশাহীর পুঠিয়ায় বিএনপি নেতা আবু সাইদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন। এ ঘটনার প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় মামলা হওয়ার পর ২৫ মে সাতক্ষীরায় একটি মামলা করেন স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইদুজ্জামান জিকো। এই মামলায় আজ আবু সাইদ চাঁদকে রিমান্ডে নেওয়া হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা