× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভাঙতি করতে গিয়ে টাকা চুরি করল যুবলীগ নেত্রী

শেরপুর প্রতিবেদক

প্রকাশ : ২৫ জুলাই ২০২৩ ১০:৪৩ এএম

ফারহানা সোমা।

ফারহানা সোমা।

ফের আলোচনায় জামালপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি ও জেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সোমা। এবার জামালপুরে অগ্রণী ব্যাংকের টাকা চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ১২ হাজার টাকা ভাঙতি করতে গিয়ে ব্যাংকের ক্যাশ কাউন্টার থেকে ১ লাখ ৩২ হাজার টাকা নিয়ে যান তিনি। গত বুধবার দুপুরে জেলার তমালতলা মোড়ের অগ্রণী ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে।

ব্যাংক সূত্র জানায়, ব্যাংকের ক্যাশ কাউন্টারে গিয়ে ১ হাজার টাকার ১২টি নোট ভাঙতি দিতে বলেন ফারহানা সোমা। এ সময় ব্যাংকের ক্যাশিয়ার তার সামনে ১ লাখ ৩২ হাজার টাকা রাখলে সেটি নিয়ে চলে যান তিনি। পরে টাকার হিসাব না মেলায় ক্যাশের দায়িত্বে থাকা কর্মকর্তা ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপককে বিষয়টি জানান। এরপর সিসিটিভি ফুটেজ চেক করে সোমাকে টাকা নিয়ে যেতে দেখেন তারা। ব্যাংক কর্তৃপক্ষ ফোন করে টাকা ফেরত চাইলে গড়িমসি করেন তিনি। পরে লোক মারফত ৮৮ হাজার টাকা ফেরত পাঠান সোমা। এরপর ব্যাংক কর্তৃপক্ষ বাকি টাকার জন্য সোমার সঙ্গে যোগাযোগ করেও সাড়া না পেয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের এক নেতাকে জানান। বিষয়টি নিয়ে ওই নেতার বাড়িতে একটি বৈঠক হয়। তিনি টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেন সোমাকে। সবশেষ ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে গত রবিবার সকালে ব্যাংকে গিয়ে বাকি টাকা দিয়ে আসেন সোমা।

জেলা যুব মহিলা লীগের সভাপতি ও জেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সোমা জানান, টাকা ফেরত দেওয়া হয়েছে। জামালপুর অগ্রণী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক মুহাম্মদ হারুনুর রশিদ জানান, ব্যাংকের হিসাবে এক টাকা কম থাকলে ব্যাংক বন্ধ করার কোনো সুযোগ নেই।

এর আগেও ফারহানা সোমার বিরুদ্ধে জমি দখল ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত হওয়ার অভিযোগ উঠেছিল। জেলা আওয়ামী যুব মহিলা লীগের সভাপতি হওয়ার পর গত ১৪ জানুয়ারি শহরের কাচারিপাড়া গ্রামে ঠিকাদার আবু সাঈদের জমি দখল করে পদ থেকে অব্যাহতিও পেয়েছিলেন আলোচিত এ নেত্রী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা