× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছাদবাগানে এডিসের লার্ভা, ৮ ভবনমালিককে জরিমানা

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৪ জুলাই ২০২৩ ২১:৪৫ পিএম

আপডেট : ২৪ জুলাই ২০২৩ ২২:০৬ পিএম

চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। প্রবা ফটো

চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। প্রবা ফটো

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ডেঙ্গু মশার উৎপত্তিস্থল ধ্বংসে অভিযান পরিচালনা করেছে। অভিযানে ভবনের ছাদে এডিস মশার লার্ভা পাওয়ায় আট ভবনমালিককে জরিমানা করা হয়েছে।

সোমবার (২৪ জুলাই) মহানগরীর এনায়েতবাজার ও নন্দনকানন এলাকায় এ অভিযান চালানো হয়।

চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন বিষয়টি নিশ্চিত করে জানান, ডেঙ্গু রোগ প্রতিরোধে এডিস মশার উৎপত্তিস্থল বাসাবাড়ির ছাদবাগান ও নির্মাণাধীন ভবনে ড্রোন দিয়ে জরিপ ও অভিযান চলছে। অভিযানে নির্মাণাধীন ভবনের নিচে, ছাদে, ফুলের টব ও ড্রামে জমে থাকা পানিতে মশার লার্ভা থাকায় আট ভবনমালিকের বিরুদ্ধে মামলা করে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের কর্মীরা জনসচেতনতা সৃষ্টির জন্য লিফলেট বিতরণ করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা