× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঝালকাঠিতে বাস দুর্ঘটনা, ২৪ ঘণ্টা পার হলেও মামলা হয়নি

ঝালকাঠি প্রতিবেদক

প্রকাশ : ২৩ জুলাই ২০২৩ ১৫:০২ পিএম

আপডেট : ২৩ জুলাই ২০২৩ ১৫:২৪ পিএম

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস। ছবি : সংগৃহীত

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস। ছবি : সংগৃহীত

ঝালকাঠির ছত্রকান্দায় যাত্রীবাহী বাস পুকুরে পড়ে ১৭ জন নিহতের ঘটনায় ভুক্তভোগীদের পরিবারে চলছে শোকের মাতম। দুর্ঘটনার ২৪ ঘণ্টা পার হয়ে গেলেও এ ঘটনায় এখনও মামলা হয়নি। অন্যদিকে আহত ৩৫ জনের মধ্যে ৩৩ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। 

পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল মামলা না হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। 

শনিবার (২২ জুলাই) রাতে এ ঘটনায় নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। ঝালকাঠির সিভিল সার্জন ডা. এইচএম জহিরুল ইসলাম জানান, ঝালকাঠি সদর হাসপাতাল ও বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আহত ৩৫ জনের মধ্যে ৩৩ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। আহত বাকি দুজন মো. জলিল ও তার স্ত্রী মিনারা বেগম এখনও ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তাদের অবস্থা শঙ্কামুক্ত। 

পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল বলেন, রবিবার সকাল ১০টা পর্যন্ত কোনো মামলা হয়নি। জেলা পুলিশের পক্ষ থেকে নিহতদের স্বজনদের সঙ্গে ও চিকিৎসাধীন অবস্থায় থাকা আহতদের সঙ্গে এ বিষয়ে একাধিকবার কথা হয়েছে। তারা কেউ মামলা করতে আগ্রহী নয়। আমরা আরও কিছু সময় অপেক্ষা করব। যদি কেউ মামলা করতে আগ্রহী না হয়, তাহলে পুলিশ বাদী হয়ে মামলা করবে।

তিনি জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠন করা তদন্ত কমিটি এ ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা