× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বুড়িচংয়ে বাস চাপায় স্বামী-স্ত্রী নিহত, আহত দুই সন্তান

কুমিল্লা উত্তর সংবাদদাতা

প্রকাশ : ১৪ জুলাই ২০২২ ১৪:৫৬ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলা এলাকায় দ্রুতগামী যাত্রীবাহী বাস চাপায় রাস্তা পারাপারের সময় স্বামী-স্ত্রী নিহত হয়ছেন। এতে আহত হয়েছেন তাদের এক ছেলে ও এক মেয়ে। 

বুধবার রাত সাড়ে ৮ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কাবিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জেলার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের বাড়াইর গ্রামের ইদ্রিস মিয়া (৫০) ও স্ত্রী লুৎফা বেগম (৪২)। তাদের দুই সন্তানকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

স্থানীয় ইউপি সদস্য আবাদ মিয়া জানান, অন্য একটি গাড়ীতে করে একই পরিবারের ৪ সদস্য কাবিলা বাসস্টেন্ড এলাকায় নামে। তারা রাস্তার দক্ষিন পাশ থেকে উত্তর পাশে যাওয়ার পথে ঢাকাগামী ঢাকা এক্সপ্রেস এর একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে লুৎফা বেগম ও হাসপাতালে নেয়ার পথে স্বামী ইদ্রিস মিয়ার মৃত্যু হয়। তাদের দুই সন্তানের মধ্যে মেয়েটির অবস্থা আশংখাজনক বলে জানা যায়। 

খবর পেয়ে ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার উপ-পরিদর্শক (এস আই) আবদুল রহমান ঘটাস্থলে পৌছে মরদেহ উদ্ধার ও দূর্ঘটনা কবলিত বাসটিকে জব্দ করেন। তিনি জানান আমরা বাস চালক আবদুর রহমানকে আটক করেছি। বাসটিও আমাদের হেফাজতে রয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা