× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রূপগঞ্জে ছিনতাইকারী গ্রেপ্তার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২২ ১৬:৩৯ পিএম

আপডেট : ০৪ অক্টোবর ২০২২ ১৬:৫৮ পিএম

ছিনতাইকারী ফারুক মিয়া। ছবি : প্রবা

ছিনতাইকারী ফারুক মিয়া। ছবি : প্রবা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফারুক মিয়া নামের এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩ অক্টোবর) রাতে উপজেলার গোলাকান্দাইল বাসস্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি উপজেলার গোলাকান্দাইল শিকদারপাড়া এলাকায়।

ছিনতাইকারীদের কবলে পড়া ভুক্তভোগী আরিফ মিয়া জানান, তিনি আর তার দুজন সহকর্মী মোমিন ও আহাদ কাজের জন্য সুনামগঞ্জ থেকে সন্ধ্যার পর গোলাকান্দাইল বাসস্টেশন এসে নামেন। তখন ধারালো অস্ত্র নিয়ে বিভিন্ন পরিবহন থেকে চাঁদা তুলছিল ফারুক মিয়াসহ কয়েকজন। একপর্যায়ে তাদেরও জিম্মি করা হয়। পরে তাদের সঙ্গে থাকা একটি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। প্রতিবাদ করায় তাদের তিনজনকে মারধর করে ছিনতাইকারীরা। তারা চিৎকার করলে লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ছিনতাইকারী ফারুক মিয়াকে গ্রেপ্তার করে। 

আরিফ মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা করেছেন। আসামিকে নারায়ণগঞ্জ আদালতে পাঠিয়েছে পুলিশ।

প্রবা/আরএম/এমজে/

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা