চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২০ জুলাই ২০২৩ ১৭:৪৫ পিএম
আপডেট : ২০ জুলাই ২০২৩ ১৮:০৩ পিএম
মহানন্দা নদীতে গোসল করতে নেমে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় নদীর পাড়ে ভিড় করছেন স্থানীয়রা। প্রবা ফটো
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ জুলাই) বিকালে উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের গোলাপের হাট এলাকার মহানন্দা নদীতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ওই শিক্ষার্থীর নাম মো. রিফাত। সে উপজেলার পার-কৃষ্ণ গোবিন্দপুর গ্রামের আব্দুল্লাহ আল ফারুকের ছেলে। রিফাত হরিমহন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
শিবগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজর খন্দকার আকবর আলী বিষয়টি নিশ্চিত করে জানান, বেলা ১১টার দিকে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হয় রিফাত। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে সন্ধান না পাওয়ায় ফায়ার সার্ভিসকে বিষয়টি জানায়। পরে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিলে তারা এসে নিখোঁজ রিফাতের মরদেহ উদ্ধার করে।