× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজশাহীর দুর্গম চরে প্রতিপক্ষের হামলায় নিহত যুবক

রাজশাহী অফিস

প্রকাশ : ১৯ জুলাই ২০২৩ ২১:২০ পিএম

আপডেট : ১৯ জুলাই ২০২৩ ২১:৪৭ পিএম

নিহত কৃষক আবু সাঈদ। ছবি : প্রবা

নিহত কৃষক আবু সাঈদ। ছবি : প্রবা

রাজশাহীর দুর্গম চর চরমাজারদিয়াড় এলাকায় পূর্বশত্রুতার জেরে আবু সাঈদ নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।মঙ্গলবার (১৮ জুলাই) রাত ৯টার দিকে চরমাজারদিয়াড় হাড়ুপাড়া ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। নিহত কৃষক আবু সাঈদ চরমাজারদিয়াড় মধ্যপাড়া গ্রামের আমির হোসেন চৌকিদারের ছেলে। 

দামকুড়া থানার ওসি মশিউর রহমান জানান, নিহত সাঈদের সঙ্গে চরমাজারদিয়াড় গ্রামের এক গৃহবধূর বিয়েবহির্ভূত সম্পর্ক ছিল। বিষয়টি গৃহবধূর স্বামী সাজিবুর মেনে নিতে না পেরে মঙ্গলবার রাতে ৫-৭ জন সহযোগীকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে আবু সাঈদের ওপর হামলা চালায়। স্থানীয়রা আহত সাঈদকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ রামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় নিহত সাঈদের স্ত্রী থানায় একটি মামলা দায়ের করলে সুজন ও সাহেব আলী নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা