× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আশ্রয়শিবিরে দুর্বৃত্তের গুলিতে রোহিঙ্গা শিশুর মৃত্যু

কক্সবাজার সংবাদদাতা

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২২ ১৪:১০ পিএম

আপডেট : ০৪ অক্টোবর ২০২২ ১৪:২৯ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবিরে দুর্বৃত্তদের গুলিতে এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন আরও একজন।

উখিয়া উপজেলার ময়নারঘোনা (ক্যাম্প-১৮) আশ্রয়শিবিরের এইচ ব্লকে মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে।

নিহত ১১ বছর বয়সী তাসদিয়া আক্তার এইচ ব্লকের বাসিন্দা মো. ইয়াছিনের মেয়ে। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন নিহত তাসদিয়ার ভাবি দিল আয়াচ।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মো. আমির জাফর প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে অধিনায়ক বলেন, এইচ ব্লকের বিভিন্ন বসতঘরে একদল দুর্বৃত্ত অস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে। একপর্যায়ে ওই ক্যাম্পের রোহিঙ্গাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে তারা। এতে এক শিশুসহ দুজন আহত হন। এপিবিএনের একটি দল ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা তাদেরও লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে এপিবিএনও পাল্টা গুলি করলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত দুজনকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

অধিনায়ক বলেন, ঘটনার পর থেকে জড়িতদের গ্রেপ্তারে তাদের অভিযান চলছে।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী প্রতিদিনের বাংলাদেশকে জানান, উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


প্রবা/রাই/টিকে/জেও

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা