মধ্যাঞ্চল প্রতিবেদক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২২ ২১:১২ পিএম
আপডেট : ০৩ অক্টোবর ২০২২ ২১:২৩ পিএম
কিশোরগঞ্জে মাসব্যাপী শিল্পপণ্য ও বাণিজ্য মেলার উদ্বোধন। ছবি : প্রবা
কিশোরগঞ্জে মাসব্যাপী শিল্পপণ্য ও বাণিজ্য মেলার উদ্বোধন হয়েছে। সোমবার (৩ অক্টোবর) বিকালে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে মেলার উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।
কিশোরগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি একেএম মুজিবুর রহমান বেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজল ও কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মো. পারভেজ মিয়া।
মেলার আয়োজন করেছে কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স। মেলায় ১১০টি স্টল স্থাপন করা হয়েছে।
প্রবা/আরএম/টিই