× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফরিদপুরে দিনভর গণসংযোগে আরিফুর রহমান দোলন

ফরিদপুর প্রতিবেদক

প্রকাশ : ১৮ জুলাই ২০২৩ ০৯:৫৫ এএম

আপডেট : ১৮ জুলাই ২০২৩ ১১:০৭ এএম

সোমবার দিনভর গণসংযোগ করেন আরিফুর রহমান দোলন

সোমবার দিনভর গণসংযোগ করেন আরিফুর রহমান দোলন

ফরিদপুর-১ আসনে (বোয়ালমারী-মধুখালী-আলফাডাঙ্গা) গণসংযোগ করেছেন কৃষক লীগের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি, সমাজসেবামূলক সংস্থা কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান আরিফুর রহমান দোলন। সোমবার দিনভর মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা তিন উপজেলায় গণসংযোগ করেন তিনি।

এদিন সকাল ৯টার দিকে মধুখালীর মাঝকান্দি বাজার থেকে শুরু করে বোয়ালিয়া বাজার, দিঘলিয়া বাজার, ব্রাহ্মণকান্দা বাজার, মেছরদিয়া বাজার, মধুখালী সদর, মধুপুর, নওয়াপাড়া বাজার, বোয়ালমারী উপজেলার ভীমপুর বাজার, রতনদিয়া, গোহাইলবাড়ী, বালিয়াপাড়াসহ তিন উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রচার করেন তিনি।

গণসংযোগের সময় দোলন তার বক্তব্যে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কাজের চিত্র তুলে ধরেন। আগামী সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার সরকারকে আবার ক্ষমতায় আনতে ভোটারদের প্রতি আহ্বান জানান।

আলফাডাঙ্গার কামারগ্রামে জন্ম নেওয়া মানবহিতৈষী পুরুষ প্রয়াত কাঞ্চন মুন্সীর সুযোগ্য উত্তরসূরি আরিফুর রহমান দোলন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শের সূর্যসৈনিক।

আরিফুর রহমান দোলন গোটা অঞ্চলে শিক্ষা, উন্নয়ন, মানবসম্পদে ভূমিকার পাশাপাশি একজন সাংবাদিক হিসেবেও দেশের উন্নয়ন-অগ্রগতিতে ভূমিকা রেখে চলেছেন। তিনি জাতীয় দৈনিক ঢাকা টাইমস, অনলাইন পোর্টাল ঢাকা টাইমস টোয়েন্টিফোর ডটকম ও সাপ্তাহিক এই সময়ের সম্পাদক।

গণসংযোগে কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান দোলন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের ভাগ্যোন্নয়নে দিনরাত কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। বঙ্গবন্ধুকন্যা বিশ্বব্যাংককে চ্যালেঞ্জ করে নিজেদের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে বাংলাদেশের সক্ষমতা দেখিয়ে দিয়েছেন।’

ফরিদপুরে-১ আসনের জনপ্রিয় নেতা দোলন গণসংযোগকালে আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় বিশ্বে বাংলাদেশ আজ রোল মডেল। দেশকে উন্নয়নের স্বর্ণশিখরে পৌঁছাতে আগামী দিনেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই।’

গণসংযোগের সময় তিন উপজেলার আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকরা আরিফুর রহমান দোলনের সঙ্গে ছিলেন। তারা বলেন, আরিফুর রহমান দোলন এ অঞ্চলের ঐতিহ্যবাহী মুন্সী পরিবারের সন্তান। মানুষের মধ্যে তার ইতিবাচক ভাবমূর্তি রয়েছে; যা ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগের জয়কে সহজ করবে। উন্নয়ন ভাবনার বাস্তবায়ন এবং নিরবচ্ছিন্নভাবে ফরিদপুর-১ আসনের উন্নয়নমূলক কার্যক্রম এগিয়ে নিতে আগামী জাতীয় নির্বাচনে দোলনকে নৌকা প্রতীকে এমপি দেখতে চাই।

গণসংযোগকালে বিভিন্ন সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. লিটন মৃধা, জেলা পরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আহসান হাবীব হাসান শিকদার, ঘোষপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান সরদার, ঘোষপুর ইউপি সদস্য দেলোয়ার হোসেন, ফেরদৌসী বেগম, ইউপি সদস্য ফিরোজ মিয়া, আলফাডাঙ্গা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর কবির, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য রেজাউল, মধুখালী উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য ওবায়দুর রহমান, রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি মোহন শেখ, মধুখালী উপজেলা যুবলীগ নেতা মো. আনোয়ার শেখ, রাজীব শেখ, সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা আমিরুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা