চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১৭ জুলাই ২০২৩ ২২:০৯ পিএম
আপডেট : ১৭ জুলাই ২০২৩ ২২:১৮ পিএম
ফাইল ছবি
চট্টগ্রাম নগরীতে নির্মাণাধীন ভবনের নিচে, ফুলের টব, ড্রাম ও ছাদ বাগানে জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা পাওয়ায় ৮ জন ভবন মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৭ জুলাই) এডিস মশার উৎসস্থল ধ্বংসে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন।
মনীষা মহাজন বলেন, ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার উৎপত্তিস্থল বাসা বাড়ির ছাদ বাগান ও নির্মাণাধীন ভবনে ড্রোন দিয়ে জরিপ ও অভিযান চলছে। অভিযানে নির্মাণাধীন ভবনের নিচে, ফুলের টব, ড্রাম ও ছাদে জমে থাকা পানিতে মশার লার্ভা থাকায় আট ভবন মালিককে ৮০ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্ত-কর্মচারী এবং খুলশী থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।