× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেলকুচিতে যুবককে কুপিয়ে খুন

সিরাজগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৬ জুলাই ২০২৩ ০৯:০৯ এএম

আপডেট : ১৬ জুলাই ২০২৩ ১২:৫৬ পিএম

বেলকুচিতে যুবককে কুপিয়ে খুন

সিরাজগঞ্জের বেলকুচিতে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৫ জুলাই) রাত পৌনে ৯টার সময় বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুর পাড়ে এ ঘটনা ঘটে।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রুবেল হোসেন বেলকুচি পৌর এলাকার চালা সাতমাথা গ্রামের লোকমান হোসেন ওরফে টিন লোকমানের ছেলে।

স্থানীয়দের বরাতে ওসি জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুর পাড়ে মাঝে মাঝে বসে থাকতেন রুবেল। শনিবার রাতেও সেখানে বসে ছিলেন। এ সময় কে বা কারা তাকে কুপিয়ে ফেলে রেখে চলে যায়। পরে লোকজন তাকে দেখতে পেয়ে হাসপাতালের উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার মরিয়ম খাতুনকে ডেকে নিয়ে যান। এরপর ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে এনায়েতপুর খাঁজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মরিয়ম খাতুন বলেন, ‘আনুমানিক রাত সাড়ে ৮টার দিকে অপরিচিত এক ছেলে আমার কাছে এসে ব্যান্ডেজের গজ চায়। আমি তাকে জিজ্ঞেস করি কী হয়েছে। তখন আমাকে বলে, কে যেন রুবেলকে কুপিয়ে ফেলে রেখে গেছে। এই কথা শোনার পর আমার সহকর্মীকে সঙ্গে নিয়ে গিয়ে দেখি রুবেল মারাত্মকভাবে জখম হয়ে পুকুর পাড়ে পড়ে আছে। অবস্থা বেগতিক দেখে তাকে খাঁজা এনায়েতপুর মেডিকেল কলেজ অ্যা ন্ড হসপিটালে পাঠানো হয়।’

বেলকুচি থানার ওসি খায়রুল বাশার বলেন, ‘ঘটনাটি আমরা খতিয়ে দেখছি। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা