× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে প্রাণ গেল নারী শ্রমিকের

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ১৫ জুলাই ২০২৩ ১৪:১৮ পিএম

আপডেট : ১৫ জুলাই ২০২৩ ১৪:৫৩ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

গাজীপুরে কারখানায় চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে পিকআপ চাপায় এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। শনিবার (১৫ জুলাই) সকালে বাইমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই নারীর নাম রোজিনা আক্তার বিপাশা। তিনি নেত্রকোনার কেন্দুয়া থানার গণ্ডা এলাকার বাসিন্দা রুহুল আমিনের স্ত্রী।

গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান লিটন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পিকআপটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয়রা জানান, বাইমাইল এলাকায় কাসেম ল্যাম্প কারখানায় চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাযন রোজিনা আক্তার বিপাশা। এ সময় গেটের বাইরে রাস্তার পাশে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন তিনিসহ অনেকে। ওই কারখানার সামনে দিয়ে যাওয়ার পথে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে রোজিনা ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত আশা আক্তারকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা