× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নবীনগরে ওস্তাদ আলাউদ্দিন খাঁ কালচারাল কমপ্লেক্স হবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ১৪ জুলাই ২০২৩ ২২:২৬ পিএম

আপডেট : ১৪ জুলাই ২০২৩ ২৩:০৪ পিএম

সুধী সমাবেশে বক্তব্য দিচ্ছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ হোসেন। প্রবা ফটো

সুধী সমাবেশে বক্তব্য দিচ্ছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ হোসেন। প্রবা ফটো

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর স্মরণে ‘ওস্তাদ আলাউদ্দিন খাঁ কালচারাল কমপ্লেক্স’ করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ হোসেন। তিনি বলেন, ওস্তাদজীর জন্মভূমিতে তার নামে একটি কালচারাল কমপ্লেক্স গড়ে তোলা হবে। এই কালচারাল কমপ্লেক্সের কাজ আগামী সংসদ নির্বাচনের আগেই শুরু হবে।

শুক্রবার (১৪ জুলাই) বিকালে নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় বিএনপির সমালোচনা করে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, বিএনপি কোনো রাজনৈতিক দল নয়। এটি স্বাধীনতাবিরোধীদের আশ্রয়স্থল। দলটি বড় আশা করে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যোগাযোগ করেও ফায়দা নিতে পারেনি। বিএনপি এখন বিপদে পড়ে গেছে। রাজনীতির সুস্থ ধারায় ফিরে না এলে এরা বিপদ থেকে সহসা বের হতে পারবে না।

সমাবেশে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জাসান মনির, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, জেলা পরিষদের সদস্য ও বর্তমান প্যানেল চেয়ারম্যান নাছির উদ্দিন, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট সুজিত কুমার দেব, স্থানীয় জাগরণী শিল্পীগোণ্ঠীর সভাপতি সহকারী অধ্যাপক শুক্লা দেব ভট্টাচার্য।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা