রাজশাহী অফিস
প্রকাশ : ১৪ জুলাই ২০২৩ ১৫:১৩ পিএম
আপডেট : ১৪ জুলাই ২০২৩ ১৫:৪৩ পিএম
প্রতীকী ছবি
রাজশাহীতে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত হয়েছেন। শুক্রবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে কাটাখালী থানাধীন মাহিন্দ্রা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই চালকের নাম মো. বাচ্চু মিয়া। তিনি রাজশাহী কোর্ট স্টেশনের রানী দিঘি এলাকার বাসিন্দা।
কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে একটি ওষুধ কোম্পানির পিকআপের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন পিকআপ চালক। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ট্রাকচালক পালিয়ে গেছেন। তাকে ধরতে কাজ করছে পুলিশ।