× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উল্লাপাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৩ জুলাই ২০২৩ ২৩:৫৭ পিএম

আপডেট : ১৪ জুলাই ২০২৩ ১১:৩০ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের আলোকদিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। 

নিহত দুই শিশু হলো- হাটিকুমরুল ইউনিয়নের আলোকদিয়া গ্রামের বাসিন্দা আবু শামীমের সাত বছর বয়সি ছেলে সিয়াম ও আবুল হাসেমের আট বছর বয়সি ছেলে আবু হুরায়রা। তারা হাফেজিয়া মাদ্রাসার শিশু শ্রেণির ছাত্র ছিল। 

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, পানিতে ডুবে শিশু মৃত্যুর সংবাদ পেয়েছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু দুটি ডোবায় খেলতে নেমে পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান মেলেনি। সন্ধ্যা ৬টার দিকে শিশু দুটির মরদেহ পানিতে ভেসে ওঠে। স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে নিহতদের পরিবারকে খবর দেয়। তারা মরদেহ দুটি উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা