× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাস-অটোরিকশার সংঘর্ষে মা নিহত, দুই সন্তান আহত

কক্সবাজার অফিস

প্রকাশ : ১২ জুলাই ২০২৩ ২১:৩৫ পিএম

আপডেট : ১২ জুলাই ২০২৩ ২২:০৪ পিএম

দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশা। প্রবা ফটো

দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশা। প্রবা ফটো

কক্সবাজারের ঈদগাঁওয়ে যাত্রীবাহী বাস ও অটোরিকশার সংঘর্ষে তসলিমা আক্তার নামের এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছে তার দুই শিশুসন্তান।

বুধবার (১২ জুলাই) বিকাল ৫টার দিকে উপজেলার ঈদগড়-ঈদগাঁও সড়কের হিমছড়ি ঢালায় এ দুর্ঘটনা ঘটে।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

তসলিমা আক্তার ঈদগাঁও ইউনিয়নের খোদাইবাড়ী এলাকার নুরুল আজিম ওরফে কালা পুতুর স্ত্রী।

আহত দুই শিশু হলো, চার বছর বয়সি সুজন মনি ও আড়াই বছরের লাবিবা মনি।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি গোলাম কবির জানান, বুধবার বিকালে ঈদগড়মুখী বাসের সঙ্গে সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই এক নারী মারা যান। আহত দুই শিশুকে স্থানীয়রা উদ্ধার করে ঈদগাঁও স্টেশন এলাকার একটি ক্লিনিকে ভর্তি করেছে।

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও সহকারী পালিয়ে গেছে।

গোলাম কবির বলেন, ’মরদেহ থানায় রাখা হয়েছে। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা