× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেতন কমল ঘুষ নেওয়া সেই শিক্ষা কর্মকর্তার

ডিমলা (নীলফামারী) প্রতিবেদক

প্রকাশ : ১০ জুলাই ২০২৩ ১৭:০২ পিএম

আপডেট : ১০ জুলাই ২০২৩ ১৮:২৮ পিএম

অভিযুক্ত শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদ। ছবি : সংগৃহীত

অভিযুক্ত শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদ। ছবি : সংগৃহীত

নীলফামারীর ডিমলায় প্রকাশ্যে ঘুষ নেওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদকে দণ্ড হিসেবে দুই বছরের জন্য বেতন গ্রেড দুই ধাপ কমিয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে তা সার্ভিস বুকে লিপিবদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে।

সোমবার (১০ জুলাই) জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবেজ উদ্দিন প্রতিদিনের বাংলাদেশকে জানান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতের স্বাক্ষরে ২৬ জুন এক আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ১ জুলাই থেকে কার্যকর হবে।

আদেশে বলা হয়, নুর মোহাম্মদের বিরুদ্ধে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বিধিমালা অনুযায়ী বর্তমান বেতন গ্রেডের দুই ধাপ কমিয়ে দণ্ড দেওয়া হয়েছে। এই আদেশ ১ জুলাই থেকে কার্যকর হবে এবং পরবর্তী দুই বছর বহাল থাকবে। দণ্ডের মেয়াদ শেষ হলে তিনি বেতন বৃদ্ধির সুবিধা পাবেন। তবে অবনমিতকরণ বেতন তিনি ভবিষ্যতে বকেয়া হিসেবে পাবেন না। 

ডিমলা উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের একাধিক প্রধান শিক্ষকের অভিযোগ, নুর মোহাম্মদ প্রত্যেকটি বিদ্যালয় থেকে বিভিন্ন বিষয়ে সরাসরি টাকা চাইতেন এবং একপ্রকার বাধ্য করেই তিনি টাকা আদায় করতেন।

গত বছরের ২৪ আগস্ট ডিমলা উপজেলা শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদের একাধিক শিক্ষকের সঙ্গে দরদাম করে ঘুষ নেওয়ার একটি ভিডিও সামাজিকমাধ্যমে প্রকাশিত হয়। বিভাগীয় প্রাথমিক অনুসন্ধানে তা প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। পরবর্তীতে এই কর্মকর্তার শুনানি সন্তোষজনক না হওয়ায় জেলা প্রশাসন ও শিক্ষা অধিদপ্তর থেকে আলাদা দুটি তদন্ত কমিটি গঠন করে তদন্ত প্রতিবেদন তৈরা করা হয়। 

নীলফামারী জেলা শিক্ষা কর্মকর্তা নবেজ উদ্দিন বলেন, ‘বিভাগীয় তদন্তে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই কর্মকর্তার বিরুদ্ধে এ আদেশ জারি করা হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা