× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে যুবক নিহত

ভোলা প্রতিবেদক

প্রকাশ : ০৭ জুলাই ২০২৩ ১২:৪১ পিএম

আপডেট : ০৭ জুলাই ২০২৩ ১৩:৩৫ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

ভোলার বোরহানউদ্দিনে শশুরবাড়ি থেকে দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণে হারিয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার (৭ জুলাই) সকালে উপজেলার কুঞ্জেরহাট বাজারের ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতের নাম মানিক চন্দ্র শীল। তিনি উপজেলার চরভূতা ইউনিয়নের তারাগঞ্জ গ্রামের বাসিন্দা। 

বোরহানউদ্দিন থানার উপপরিদর্শক (এসআই) মো. মানিক মিয়া বলেন, ঈদ উপলক্ষে শশুরবাড়িতে দাওয়াত খেতে শনিবার মোটরসাইকেলে তজুমদ্দিন উপজেলায় যান মানিক। সঙ্গে তার ভাগ্নে তন্ময় ছিলেন। দাওয়াত খেয়ে শুক্রবার সকালে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কুঞ্জেরহাট বাজারের কাছে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলে মানিক মারা যান। গুরুতর আহত অবস্থায় তন্ময়কে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন মিঞা বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা