× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচন

দুই প্রার্থীর মনোনয়ন বাতিল

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৬ জুলাই ২০২৩ ১৮:৪১ পিএম

আপডেট : ০৬ জুলাই ২০২৩ ১৯:২৯ পিএম

সংগৃহীত ফটো

সংগৃহীত ফটো

চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে দুই প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (৬ জুলাই) প্রার্থীদের জমা দেওয়া মনোনয়ন ফরম যাচাই-বাছাই শেষে স্বতন্ত্র দুই প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। বাকি চার প্রার্থীর মনোয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

মনোনয়ন বাতিল হওয়া দুই প্রার্থী হলেনমোহাম্মদ আরমান আলী ও মনজুরুল ইসলাম ভূঁইয়া। তারা দুজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন।

রির্টানিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘মনোয়নপত্র যাচাই-বাছাইকালে দুই স্বতন্ত্র প্রার্থীর দেওয়া সমর্থন সূচক এক শতাংশ ভোটারের স্বাক্ষরের মিল পাওয়া যায়নি। এ ঘটনায় দুই প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।’

তিনি বলেন, ‘মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা চাইলে আপিল করতে পারবেন। আগামীকাল থেকে ৯ জুলাই পর্যন্ত আপিল করা যাবে। আপিলের নিষ্পত্তি হবে ১০ ও ১১ জুলাই।’

চট্টগ্রাম সিটি করপোরেশনের ৮ নং শুলকবহর, ১১ নং দক্ষিণ কাট্টলী, ১২ নং সরাইপাড়া, ১৩ নং পাহাড়তলী, ১৪ নং লালখান বাজার, ২৪ নং উত্তর আগ্রাবাদ, ২৫ নং রামপুর ও ২৬ নং উত্তর হালিশহর ওয়ার্ড নিয়ে চট্টগ্রাম-১০ আসন গঠিত।

এই আসনের নির্বাচিত সংসদ সদস্য ডা. আফছারুল আমিন গত ২ জুন মারা যাওয়ার পর ৩ জুলাই উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আজ মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়।

মনোয়নপত্র বৈধ ঘোষণা করা প্রার্থীরা হলেনআওয়ামী লীগের প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চু, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী রশিদ মিয়া, জাতীয় পার্টির প্রার্থী মো. সামসুল আলম ও তৃণমূল বিএনপির প্রার্থী দীপক কুমার পালিত।

৩০ জুলাই এই আসনে ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা