× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কর্ণফুলীতে সাম্পান থেকে পড়ে ব্যবসায়ী নিখোঁজ

চট্টগ্রাম সংবাদদাতা

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২২ ২০:৪৮ পিএম

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২ ২০:৫৮ পিএম

নিখোঁজ ব্যবসায়ী মো. বাহারুল আলম বাহার। ছবি : সংগৃহীত

নিখোঁজ ব্যবসায়ী মো. বাহারুল আলম বাহার। ছবি : সংগৃহীত

সাম্পানে উঠতে গিয়ে চট্টগ্রামের কর্ণফুলী নদীতে পা ফসকে পড়ে গেছেন মো. বাহারুল আলম বাহার নামে এক ব্যবসায়ী।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দিনগত রাতে নদীর সদরঘাট থেকে সাম্পানে উঠতে গিয়ে তিনি নদীতে পড়ে যান। এরপর থেকেই  নিখোঁজ রয়েছেন।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত পুলিশ তাকে উদ্ধার করতে পারেনি।

নিখোঁজ বাহারুল আলম বাহার মেসার্স বিজয় শিপিং অ্যান্ড ট্রেডিং এজেন্সির মালিক ও চট্টগ্রাম বন্দর লাইটারেজ ঠিকাদার সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য।

ব্যবসাপ্রতিষ্ঠান থেকে নিজের বাড়ি পটিয়া যাওয়ার জন্য সাম্পানে ওঠার সময় তিনি পা ফসকে নদীতে পড়ে যান। তাকে উদ্ধারে সদরঘাট নৌ-থানার দুটো টিম কাজ করছে।

প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন সদরঘাট নৌ-থানার ওসি মো. একরাম উল্লাহ। 

তিনি বলেন, বাহারুল আলমের বাড়ি পটিয়ার ইসানগরে। তিনি চট্টগ্রাম থেকে বাড়ি যাওয়ার জন্য রাত ১টার পর সদরঘাট আসেন। ১টা থেকে ২টার মধ্যে সেখানে সাম্পানে ওঠার সময় পা ফসকে নদীতে পড়ে যান। ওই সময় নদীতে জোয়ার ছিল। সকাল থেকে উদ্ধার অভিযানে যোগ দেয় ফায়ার সার্ভিসের ডুবুরিরা। তারা ঘটনাস্থলের আশপাশে খোঁজ করেছেন, কিন্তু শুক্রবার বিকাল সাড়ে ৪টা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। 

তিনি আরও বলেন, উদ্ধার অভিযান চলছে। নৌ-পুলিশের দুটি দল ভাগ হয়ে উদ্ধার অভিযান চালাচ্ছে।

প্রবা/আরএম/ এমআই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা