× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পশুরহাটের ইজারাদারকে অপহরণ ও হত্যাচেষ্টা: ৭ জনের নামে মামলা

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২৬ জুন ২০২৩ ২০:৩৬ পিএম

আপডেট : ২৬ জুন ২০২৩ ২১:০৭ পিএম

সোনারগাঁ থানা।

সোনারগাঁ থানা।

নারায়ণঞ্জের সোনারগাঁ উপজেলায় কোরবানির পশুরহাটের ইজারাদারকে অপহরণ করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় ৪/৫ জনকে আসামি করে সোনারগাঁ থানায় মামলা হয়েছে। মামলার বিষয়টি সোমবার (২৬ জুন) সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম নিশ্চিত করেছেন।

ওসি বলেন, এক ইজারাদার ও ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টার অভিযোগে রবিবার মামলা নেওয়া হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এজাহারে বলা হয়েছে, উপজেলার তালতলা এলাকায় পশুরহাটের ইজারা নেন আল আমিন নামে এক ব্যক্তি। পরে মিরেরটেক এলাকায় তার ব্যবসা প্রতিষ্ঠানে এসে সামসুলের নেতৃত্বে বাবু, সাগর, রমজান নাদিম, আব্দুর নুর ও গোলজারসহ ১৫/২০ জন অস্ত্রধারী পশুরহাটটি হস্তান্তর করার হুমকি দেয়। রাজি না হওয়ায় তার মাথায় পিস্তল ঠেকিয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে হত্যা চেষ্টা চালায়। খবর পেয়ে পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালালে আল আমিনকে নয়াপুর এলাকার রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়। পরে পুলিশ তাকে উদ্ধার করে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মো. সামসুল বলেন, আমি হাটের ইজারা পাইনি সত্য। তবে অপহরণের ঘটনার সঙ্গে আমি জড়িত না।

তালতলা ফাঁড়ির পরিদর্শক জাকির রাব্বানী বলেন, পশুর হাটের ইজারাদারকে অপহরণ ও হত্যাচেষ্টার খবর পেয়ে তাকে উদ্ধার করেছি। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা