× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দৌলতদিয়া দিয়ে নির্বিঘ্নে পার হচ্ছে পশুবাহী ট্রাক

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিবেদক

প্রকাশ : ২৫ জুন ২০২৩ ২২:৫২ পিএম

আপডেট : ২৬ জুন ২০২৩ ১২:৩৭ পিএম

শেষ মুহূর্তে দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে দৌলতদিয়া ঘাট দিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের হাটে গরু নিয়ে ছুটছেন ব্যবসায়ী ও খামারিরা। ছবি : প্রবা

শেষ মুহূর্তে দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে দৌলতদিয়া ঘাট দিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের হাটে গরু নিয়ে ছুটছেন ব্যবসায়ী ও খামারিরা। ছবি : প্রবা

ঈদের আর মাত্র চার দিন বাকি। শেষ মুহূর্তে দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে দৌলতদিয়া ঘাট দিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের হাটে গরু নিয়ে ছুটছেন ব্যবসায়ী ও খামারিরা। এসব পশুবাহী ট্রাক অগ্রাধিকার ভিত্তিতে পার করা হচ্ছে। দৌলতদিয়া ঘাটে নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে জেলা পুলিশ।

ঘাটে কোনো পশুবাহী ট্রাকে চাঁদাবাজির বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছে পুলিশ। এতে সন্তুষ্ট ট্রাকচালক ও গরু ব্যবসায়ীরা।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহউদ্দিন বলেন, পদ্মা সেতু চালু হওয়ার পর থেকেই দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যানজট নেই। তাই বর্তমানে পশুবাহী ট্রাকগুলো কোনো ঝামেলা ছাড়াই ফেরি পার হতে পারছে। ফেরির টিকিট বুকিং কাউন্টার থেকে অতিরিক্ত কোনো টাকা নেওয়ার সুযোগ নেই। দালালদের হাতে কোনো টিকিট দেওয়া হচ্ছে না।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা