× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারাদেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফের তিন রোহিঙ্গা যুবক অপহরণ, মুক্তিপণ দাবি

কক্সবাজার অফিস

প্রকাশ : ২২ জুন ২০২৩ ২০:২৩ পিএম

আপডেট : ২২ জুন ২০২৩ ২০:৪২ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

কক্সবাজারের টেকনাফে ফের তিন রোহিঙ্গা যুবককে অপহরণ করেছে দুর্বৃত্তরা। অপহরণের পর ভুক্তভোগীদের পরিবারের কাছে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুন) ২১ নং রোহিঙ্গা ক্যাম্পের কমিউনিটি নেতা (মাঝি) মো. আজিজুল হক প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার সকালে টেকনাফের হোয়াইক্যং চাকমারকুল ২১ নং ক্যাম্প থেকে তারা বের হলে এ ঘটনা ঘটে।

অপহৃতরা হলেনহোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চাকমারকুল ২১ নং ক্যাম্পের সি/১ ব্লকের নবি হোসাইনের ছেলে রিজিম উল্লাহ, একই ব্লকের মো. খলিলের ছেলে রিয়াজ উদ্দিন ও মো. ইসমাইলের ছেলে মজিবুল্লাহ।

ভুক্তভোগীদের পরিবারের বরাতে মাঝি আজিজুল হক জানান, বুধবার সকাল ১০টার দিকে চাকমারকুল ক্যাম্প থেকে রিজিম উল্লাহ, রিয়াজ উদ্দিন ও মজিবুল্লাহ বের হয়। পরে বৃহস্পতিবার সকালে ওই যুবকদের বাড়িতে কল করে বলা হয় তাদের অপহরণ করে ব্যাপক নির্যাতন করা হচ্ছে। এ সময় অপহরণকারীরা তাদের কাছ থেকে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা না পেলে তাদের হত্যার হুমকি দেওয়া হয়।

চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বরত এপিবিএন পুলিশের ইনচার্জ পরিদর্শক সরেজ চন্দ্র বলেন, ’বুধবার সকাল ১০টার দিকে তিন রোহিঙ্গা যুবক বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরত আসেনি। পরে বৃহস্পতিবার সকালে মিয়ানমারের একটা নম্বর থেকে ভুক্তভোগীদের পরিবারের কাছে মোবাইল ফোনে কল করে মুক্তিপণের টাকা দাবি করা হয়। পরে তাদের পরিবার আমাদের কাছে বিষয়টি জানায়।‘

টেকনাফে গত ৭ মাসে ৮০ জনের অধিক লোক অপহরণের শিকার হয়েছে। প্রত্যেকে অপহরণকারীদের মোটা অঙ্কের মুক্তিপণের টাকা দিয়ে বাড়িতে ফেরত আসে। এর মধ্যে অপহরণের পর মুক্তিপণের টাকা দিতে না পারায় ইজিবাইকচালকসহ চারজনকে অপহরণের পর হত্যা করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা