× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পূর্বশত্রুতার জেরে কবজি কেটে নিল প্রতিপক্ষ

রাজশাহী অফিস

প্রকাশ : ২২ জুন ২০২৩ ১৫:৪৭ পিএম

আপডেট : ২২ জুন ২০২৩ ১৬:০২ পিএম

পূর্বশত্রুতার জেরে কবজি কেটে নিল প্রতিপক্ষ

রাজশাহী নগরীতে পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তির হাতের কবজি কেটে নিয়েছে প্রতিপক্ষের লোকজন। বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে এই ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এরইমধ্যে অভিযুক্ত ব্যক্তির স্ত্রীকে আটক করা হয়েছে। 

বোয়ালিয়া থানার তদন্ত কর্মকর্তা হামিদুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, নগরীর ২১ নং ওয়ার্ডের খুলিপাড়া এলাকার বাসিন্দা মো. আজিজ ও মো. আব্দুল মজিদের সঙ্গে একই এলাকার আলতাবের দীর্ঘদিনের শত্রুতা। তারা উভয়েই পাইপলাইনের কাজ করেন। জমিজমা ও পাইপলাইনের কাজ নিয়ে উভয় পক্ষের মধ্যে মাঝেমধ্যেই সংঘর্ষের ঘটনা ঘটে। এ নিয়ে থানায় দুই পক্ষেরই অভিযোগ রয়েছে। 

এর মধ্যে বৃহস্পতিবার দুপুরে আবারও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আজিজ ও মজিদের নেতৃত্বে হিটলার, আকরাম ও ইয়সিনসহ অজ্ঞাতনামা একাধিক ব্যক্তি আলতাব, মুকুল ও মোনার ওপর আক্রমণ করলে আলতাবের হাতের কবজি কাটা পড়ে। এ সময় মুকুল ও মোনা নামের দুইজন আহত হন। 

ঘটনার পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আহত আলতাবকে তার কাটা কবজিসহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। মুকুল ও মোনা আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। 

বোয়ালিয়া থানার তদন্ত কর্মকর্তা হামিদুল ইসলাম বলেন, উভয় পক্ষের মধ্যে বিরোধ পুরনো। ঘটনার পর অভিযুক্ত আজিজের স্ত্রীকে আটক করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি। অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা