× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উঠানে খেলার সময় বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ২১ জুন ২০২৩ ১৫:৫৭ পিএম

আপডেট : ২১ জুন ২০২৩ ১৬:২২ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নওগাঁর রাণীনগর উপজেলায় বাড়ির উঠানে খেলার সময় বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (২১ জুন) দুপুরে রাণীনগর উপজেলার মিরাট ইউনিয়নের জালালাবাদ গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। 

মারা যাওয়া দুই শিশু জালালাবাদ গ্রামের লাভলু ফকিরের ছেলে ১০ বছর বয়সি সামিউল ইসলাম ও তিন বছর বয়সি রিফাত হোসেন।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) সেলিম রেজাঘ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে তিনি স্থানীয়দের বরাতে জানান, বুধবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টিতে ভিজে বাড়ির উঠানে সামিউল এবং রিফাত দুই ভাই খেলা করছিল। হঠাৎ বজ্রপাতে তারা দুইজন অচেতন হয়ে মাটিতে লুটি পড়ে। পরে আহত অবস্থায় পরিবারের লোকজন তাদেরকে উদ্ধার করে রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুই ভাইয়ের এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে সেখানে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে পাঠানো হয়েছে। সরকারিভাবে ওই পরিবারকে আর্থিকভাবে সহায়তা করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা