× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পৌরসভা উপনির্বাচন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বান্দরবানের মেয়র শামসুল ইসলাম

বান্দরবান প্রতিবেদক

প্রকাশ : ১৯ জুন ২০২৩ ২৩:০৪ পিএম

মো. শামসুল ইসলাম । ছবি : প্রবা

মো. শামসুল ইসলাম । ছবি : প্রবা

বান্দরবান পৌরসভার উপনির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শামসুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সোমবার (১৯ জুন) জেলা নির্বাচন কার্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ের পর মেয়র পদে অন্য কোনো প্রার্থী না থাকায় শামসুল ইসলামকে বেসরকারিভাবে মেয়র ঘোষণা করা হয়।

গত ১৫ এপ্রিল বান্দরবান পৌরসভার মেয়র মো. ইসলাম বেবি মারা গেলে পদটি শূন্য ঘোষিত হয়। নির্বাচন কমিশন গত ১ জুন বান্দরবান পৌরসভার মেয়র পদে উপনির্বাচনের তারিখ ঘোষণা করে। আগামী ১৭ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার নির্ধারিত তারিখ রয়েছে। তবে মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী মো. শামসুল ইসলাম ছাড়া অন্য কোনো প্রার্থী না থাকায় তিনি বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হন। আগামী ২৬ জুন নির্বাচন কমিশন সরকারিভাবে এ বিষয়ে ফলাফল ঘোষণা করবে বলে জেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল করিম জানিয়েছেন।

এই নির্বাচন কর্মকর্তা আরও জানান, গত ১৮ জুন মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. শামসুল ইসলাম ছাড়া অন্য কেউ মনোনয়নপত্র জমা দেননি। গতকাল মনোনয়নপত্র বাছাইয়ে শামসুল ইসলামের মনোনয়ন বৈধ হয়েছে। সে হিসেবে অন্য কোনো প্রার্থী না থাকায় শামসুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন।

বান্দরবান আওয়ামী লীগে তরুণ প্রজন্মের উদীয়মান ও ত্যাগী নেতা হিসেবে পরিচিত শামসুল ইসলাম ১৯৯২ সালে ছাত্রলীগের হাত ধরে রাজনীতিতে আসেন। পরে জেলা ছাত্রলীগের সভাপতি ও বর্তমানে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হওয়ার পর শামসুল ইসলাম বলেন, জনগণের দোয়া ও দলের নেতাকর্মীদের প্রচেষ্টায় এ পর্যায়ে এসেছি। বান্দরবান পৌরসভার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার পাশাপাশি পৌরবাসীর নাগরিক সুবিধা ও অসুবিধাগুলো চিহ্নিত করে আগামীতে সর্বাত্মকভাবে কাজ করে যাব।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা