× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজীপুরে বেতন-বোনাসের দাবিতে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ১৯ জুন ২০২৩ ১৩:২৫ পিএম

আপডেট : ১৯ জুন ২০২৩ ১৩:৩১ পিএম

গাজীপুরে বেতন-বোনাসের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা

গাজীপুরে বেতন-বোনাসের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা

গাজীপুর মহানগরের কোনাবাড়ী বাইমাইল এলাকায় বেতন-বোনাসের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে ওই মহাসড়কে যানচলাচল বন্ধ রয়েছে।

সোমবার (১৯ জুন) বেলা সাড়ে ১১টায় তারা বিক্ষোভ শুরু করেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, গাজীপুর মহানগরের কোনাবাড়ী বাইমাইল এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে ফাইজা ইন্ডাস্ট্রিজের শ্রমিকরা মে’র বেতন ও ওভারটাইমের টাকা পরিশোধের দাবিতে কর্মবিরতি দেন। পরে তারা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কে যানচলাচল বন্ধ রয়েছে।

শ্রমিকরা জানান, ওই কারখানায় ১ হাজার ৬০০ শ্রমিক কাজ করেন। মে’র বেতন ও ওভারটাইমের টাকা দেওয়ার কথা ছিল আজ। কিন্তু সকালে পরিশোধ না করায় তারা কাজ বন্ধ করে দিয়েছেন। এর পরে মহাসড়কে অবস্থান নেন। তাদের বেতন এবং ওভারটাইমের টাকা না দেওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাবেন।

ফাইজা ইন্ডাস্ট্রিজের অ্যাডমিন অফিসার বজলুর রশিদ বলেন, ‘শ্রমিকদের ওভারটাইমের টাকা বাকি রয়েছে। এটি গত বৃহস্পতিবার শ্রমিকরা দাবি করেন। তাদের রবিবার দেওয়ার কথা ছিল, কিন্তু তা প্রতিশোধ করা যায়নি। এক সপ্তাহের মধ্যে দিয়ে দেওয়ার প্রতিশ্রুতি ছিল, কিন্তু আজ শ্রমিকরা কিছু না বলেই কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ শুরু করেন।’

তিনি বলেন, ‘একপর্যায়ে বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কে অবস্থান নিয়েছেন। তবে তারা কোনো ভাঙচুর করেননি। আমরা হেড অফিসে কথা বলেছি। তাদের ওভারটাইমের যে টাকা তা আজকেই পরিশোধ করে দেওয়া হবে। তবে এখন তাদের দাবি আরও বাড়িয়েছেন, আজ হঠাৎ বোনাসও চাচ্ছেন। এটির দ্রুতই সমাধান করা হবে।’

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আশরাফ উদ্দিন বলেন, ‘বেতন ও ওভারটাইমের দাবিতে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়েছেন। আমরা তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরানোর চেষ্টা করছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা