× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারাদেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেতন-বোনাসের দাবিতে আনসারদের বিক্ষোভ

টঙ্গী প্রতিবেদক

প্রকাশ : ১৮ জুন ২০২৩ ২১:৩০ পিএম

আপডেট : ১৮ জুন ২০২৩ ২১:৫৭ পিএম

বেতন-বোনাসের দাবিতে আনসারদের বিক্ষোভ

মে সহ চলতি জুন মাসের বেতন এবং আসন্ন ঈদুল আজহার বোনাস পরিশোধের দাবিতে টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রর (বালক) নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা রবিবার (১৮ জুন) সকাল থেকে বিকাল পর্যন্ত বিক্ষোভ করেছেন। এ সময় তারা তত্ত্বাবধায়ককে অফিসে পাঁচ ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। কর্মকর্তাদের অনুরোধে বিকালে অফিস কক্ষের তালা খুলে দেওয়া হয়।

আনসার সদস্য জুয়েল রানা বলেন, ‘গত মে মাসের বেতন আজ ১৮ তারিখেও পরিশোধ করা হয়নি। শোনা যাচ্ছে ঈদুল আজহার বোনাস ও জুন মাসের বেতন ঈদের পর দেওয়া হবে। অতীতেও অনেকবার বেতন প্রদানে গড়িমসি করা হয়েছে। স্বল্প বেতনের নিরাপত্তাকর্মীদের বেতন প্রদানে এখানে অহেতুক বিলম্ব করা হয়। অথচ কেন্দ্রের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা মাসের প্রথম সপ্তাহে বেতন পেয়ে থাকেন।’

টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রের (বালক) তত্ত্বাবধায়ক এহিয়াতুজ্জামান বলেন, ‘আনসার সদস্যদের মাসিক বেতন ১০ লাখ টাকার কিছু বেশি। এই টাকা বরাদ্দ এলে তাদের প্রদান করা হয়। মে মাসের বেতন ও ঈদের বোনাস পরিশোধ করতে পর্যাপ্ত টাকা না থাকায় বিলম্ব হচ্ছে, ২৫ হাজার টাকা কম রয়েছে। বরাদ্দ পাওয়া গেলেই তাদের পাওনা পরিশোধ করা হবে।’ 

তিনি বলেন, অফিসকক্ষে তালা দিয়ে আমাকে অবরুদ্ধ করা হয়নি। আনসার সদস্যরা হইচই করেছে মাত্র। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা