× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএম কলেজের ছাত্রাবাস থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

বরিশাল অফিস

প্রকাশ : ১৭ জুন ২০২৩ ২২:৫২ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ছাত্রাবাস থেকে মাইনুল ইসলাম নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (১৭ জুন) বিকালে কলেজের মুসলিম ছাত্রাবাসের (মুসলিম হল) পরিত্যক্ত একটি কক্ষ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। মাইনুল কলেজের সমাজকর্ম বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। সে বরিশালের হিজলা উপজেলার বাউশিয়া গ্রামের আবদুর রহিম হাওলাদারের ছেলে।

প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ওসি আনোয়ার হোসেন। 

তিনি বলেন, ‘ছাত্রাবাসের টিনশেড ভবনের একটি কক্ষের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় মাইনুলের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় কলেজ প্রশাসন। পরে বিকাল সাড়ে চারটার দিকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। লাশের সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। এতে তার শরীরের কোথাও আঘাতে চিহ্ন পওায় যায়নি। প্রাথমিক অবস্থায় মনে হচ্ছে সে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’

কলেজের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আল আমিন সরোয়ার বলেন, ‘কলেজের মুসলিম হলের একটি পরিত্যক্ত কক্ষে মাইনুলের মরদেহ পাওয়া গেছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।’

মাইনুলের বন্ধু ও সহপাঠীদের বরাত দিয়ে তিনি জানান, প্রেমের সম্পর্ক নিয়ে পারিবারিকভাবে টানাপোড়েনে ছিলেন মাইনুল। এ নিয়ে বেশ কিছুদিন ধরেই মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। বন্ধু-সহপাঠীদের সঙ্গে কথা বলতেন না। ধারণা করা হচ্ছে, এর জেরেই তিনি আত্মহত্যা করেছেন। মাইনুল ভালো ক্রিকেট ও ফুটবল খেলতেন। কিন্তু কয়েক দিন ধরে তিনি মাঠে অনুপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা