× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাহাড় কাটতে গিয়ে মাটিচাপায় নিহত ১

বান্দরবান প্রতিবেদক

প্রকাশ : ১৭ জুন ২০২৩ ০০:৩৬ এএম

আপডেট : ১৭ জুন ২০২৩ ১৯:১০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বান্দরবানের লামা উপজেলার আজিজনগরে রাতের আঁধারে পাহাড় কাটতে গিয়ে ফকির আহমদ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার (১৬ জুন) রাত ১০টায় আজিজনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড তেলুনিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

ঘটনার পরপরই গুরুতর আহত ফকির আহমদকে পার্শ্ববতী লোহাগাড়া পদুয়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহত ফকির আহমদ আজিজনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড মিশন পাড়া পাগলীর ঝিড়ির মৃত ইদ্রিস মিয়ার ছেলে। আহত আরমান উদ্দিন একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যানপাড়া এলাকার মো. ইসলামের ছেলে। 

আজিজনগর পুলিশ ক্যাম্পের এনামুল হক জানান, ওই এলাকার জামাল উদ্দিন ও হেলাল উদ্দিন বেশ কয়েকদিন ধরে বাড়ির পাশের পাহাড় কাটছিল। শুক্রবার গভীর রাতে তিনজন শ্রমিককে মাটি কাটার কাজে লাগায়। এ সময় অসাবধানতার ফলে উপর থেকে মাটি এসে ফকির আহমদ ও আরমান উদ্দিন চাপা পড়েন। স্থানীয়রা আরমানকে দ্রুত উদ্ধার করলেও ফকির আহমদকে প্রায় আধাঘণ্টার চেষ্টার পর উদ্ধার করা হয়। পরে ফকিরকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা