× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্ব পর্যটন দিবস : কক্সবাজারে ৭ দিনব্যাপী উৎসব শুরু

কক্সবাজার সংবাদদাতা

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২২ ১৩:০৩ পিএম

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২ ১৩:৩৮ পিএম

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজারে শুরু হয়েছে সাত দিনব্যাপী পর্যটন মেলা। ছবি : প্রবা

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজারে শুরু হয়েছে সাত দিনব্যাপী পর্যটন মেলা। ছবি : প্রবা

আজ বিশ্ব পর্যটন দিবস। এ উপলক্ষে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতের শহর কক্সবাজারে শুরু হয়েছে সাত দিনব্যাপী পর্যটন মেলা ও বিচ কার্নিভাল। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া এ উৎসব শেষ হবে ৩ অক্টোবর। 

সকাল ১০টায় বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে শুরু হয় এ উৎসব। বিচ বাইক, ঘোড়ার গাড়ি, বাদক দল ও মোটর শোভাযাত্রা নিয়ে র‌্যালিটি সমুদ্রসৈকতের লাবণী পয়েন্ট হয়ে সুগন্ধা পয়েন্ট-হোটেল মোটেল জোন হয়ে লাবণী পয়েন্টে এসে শেষ হয়। র‌্যালি শেষে লাবণী পয়েন্টে এসে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন ঘোষণা করেন অতিথিরা।

লাবণী পয়েন্টে স্থাপিত সাম্পান মঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজারের জেলা প্রশাসক ও বিচ ম্যানেজমেন্ট কমিটির সভাপতি মো. মামুনুর রশীদ। 

উৎসবকে কেন্দ্র করে লাবণী পয়েন্টে ২০০টি স্টল স্থাপন করা হয়েছে। যদিও এসব স্টলের বেশিরভাগ দুপুর পর্যন্ত খালি থাকতে দেখা গেছে। কিছু কিছু স্টলে জনপ্রিয় আচার, শুঁটকি, পিঠা, পোশাকসহ নানা পণ্য সাজানো হয়েছে।

উৎসবের প্রথম দিন গেম্স, বিচ বাইক র‌্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ডিজে শোর আয়োজন করা হয়েছে। প্রতিদিন নানা আয়োজনে মুখরিত থাকবে সৈকতের লাবণী পয়েন্ট। এই উৎসবকে কেন্দ্র করে আগত পর্যটকদের বিশেষ ছাড়ের ঘোষণাও দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষে। 

ঘোষণা মতে, মেলা চলাকালীন সময়ে আবাসিক হোটেলগুলোতে ২৫ থেকে ৭০ ভাগ পর্যন্ত ছাড়, রেস্তোরাঁগুলোতে দেওয়া হবে ২৫ ভাগ পর্যন্ত ছাড়। একই সঙ্গে সৈকতের কিটকট (বিচ ছাতা), ছবি তোলাসহ পর্যটন সংশ্লিষ্ট অন্য সেবা ও বিভিন্ন অঙ্কের ছাড়ের কথা বলেছেন প্রশাসন। 

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট (এডিএম) মোহাম্মদ আবু সুফিয়ায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় পর্যটন সংশ্লিষ্টসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা বক্তব্য দেন। 

অনুষ্ঠানে বক্তব্য দেন জাফর আলম এমপি, আশেক উল্লাহ রফিক এমপি, সাইমুম সরওয়ার কমল এমপি, কানিজ ফাতেমা এমপি, পৌর মেয়র মুজিবুর রহমান প্রমুখ। 

প্রবা/ইউরি/এইচকে/এমজে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা