× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবার ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য শেখ হাসিনার আম উপহার

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ১৫ জুন ২০২৩ ১৩:৪৭ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বৃহস্পতিবার দুপুরে আমগুলো হস্তান্তর করা হয়। প্রবা ফটো

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বৃহস্পতিবার দুপুরে আমগুলো হস্তান্তর করা হয়। প্রবা ফটো

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের পর ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার জন্য আম উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে উপহারের ৫০০ কেজি আম পৌঁছে দেওয়া হয়েছে ত্রিপুরার রাজধানী আগরতলায়।

আখাউড়া কাস্টমস সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পিকআপ ভ্যানে করে আমগুলো আখাউড়া স্থলবন্দরে আনা হয়। বেলা ১টার দিকে বাংলাদেশ সহকারী হাইকমিশনের কাছে আমগুলো হস্তান্তর করেন স্থানীয় সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান শোয়েব ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী রাজিব উদ্দিন ভুঁইয়া। প্রতি কার্টনে ৫ কেজি করে ১০০টি কার্টনে করে আসা ৫০০ কেজি আমের সবগুলোই হিমসাগর। পরবর্তীতে আগরতলাস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনের কাছে আমগুলো হস্তান্তর করা হয়। তিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার কাছে আমগুলো পৌঁছে দেবেন।

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের মানুষের যে আত্মার যোগাযোগ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এটারই একটি বড় উদাহরণ আমাদের এই নিয়মিত উপহার বিনিময়। আমাদের প্রধানমন্ত্রী সব সময়ই এটা করে থাকেন। এ বছরও করেছেন। ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রীর এই উপহার যথাযথভাবে পৌঁছে দেওয়া হবে।’

এ সময় আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রথম সচিব রেজাউল হক চৌধুরী ও মো: আল-আমিন, আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের পরিদর্শক হাসান আহমেদ ভুঁইয়া ও এএসআই দেওয়ান মুর্শেদুল হক উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা